ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্যারাসিটামল সিরাপ খেয়ে ১০৪ শিশুর মৃত্যু : ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ

১৯৯১ ও ২০০৯ সালে বিষাক্ত প্যারাসিটামল সিরাপ খেয়ে ১০৪ শিশুর মৃত্যুর ঘটনায় প্রত্যেক শিশুর পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২ জুন) ২০১০ সালে এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।


ওষুধ প্রশাসন অধিদফতরকে আদালতের এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে। আর ওষুধ প্রশাসন অধিদফতর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি থেকে এ অর্থ আদায় করবে।


আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।


১৯৯১ সালে অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবন করে ৭৬ শিশু মারা যায়। এরপর ২০০৯ সালে রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবন করে ২৮ শিশুর মৃত্যু হয়। ওই দুই ঘটনা নিয়ে ২০১০ সালে হাইকোর্টে জনস্বার্থে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। রিটে ওই সময় প্রকাশিত সংবাদ প্রতিবেদন যুক্ত করা হয়।


পরে একই শুনানি শেষে রুল জারি করেন। সেই রুলের শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেওয়া হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑